কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মো. ফরিদ মিয়া নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদীতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ রেলওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া সৌদি আরবে যাওয়ার জন্য জনশক্তি রপ্তানির ট্রাভেল এজেন্সিতে পাসপোর্ট ও টাকা জমা দিয়ে যাবতীয় কাজ সমাপ্ত করে ভিসার অপেক্ষায় ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর লাশের পাশে মাদকসেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে মাদক সেবনের পর ট্রেন আসার সময় সরে যেতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর ভাষ্যমতে, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত নির্জন এবং সেখানে প্রায়ই মাদকসেবীরা আড্ডা দিয়ে থাকেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কটিয়াদী উপজেলাধীন মণ্ডলভোগ এলাকায় ফরিদ মিয়া নামের এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে