নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।


নোয়াখালীর সেনবাগে মালবাহী ট্রাকচাপায় শহীদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১০টি পাখি ও ১টি বানর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানিক সরকার (৫৫) নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রল। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।