
নোয়াখালীর সেনবাগ থানায় আবদুল্লাহ আল নোমান (২২) নামের এক যুবককে আটকে রেখে নির্যাতনের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, থানায় নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবকে প্রধান করে দুজন ইন্সপেক্টরের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, এসআই সঞ্জয়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদারসহ একদল পুলিশ কাদরা মজুমদার বাড়ির পাশ থেকে আহত নোমানের ভাই শাহদাতকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নোমান থানায় তাঁর ভাইকে দেখতে গিয়ে একজন কনস্টেবলের কাছে তাঁর ভাইকে আটক করার কারণ জানতে চান।
নোমানের অভিযোগ, তাতে ক্ষুব্ধ হয়ে পাশের কক্ষে থাকা এসআই সঞ্জয় তাঁকে ডেকে থানার একটি কক্ষে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। তাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে