জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। পরে ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের দাবি, কাবিলপুর ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে দুদক নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহেদ আলম ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নে মাথায় টুপি পরাকে কেন্দ্র করে নাজিম উদ্দিন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।