
নোয়াখালীর সেনবাগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় রশিদ খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই যুবককে এলাকাবাসী আটক করে সেনবাগ থানা-পুলিশে সোপর্দ করেছে।
ধর্ষণে জড়িত ব্যক্তিরা হলেন উপজেলার কাদরা ইউপির পূর্ব আহম্মদপুর গ্রামের রশিদ খোনারের বাড়ির মৃত তোফাজ্জল হকের ছেলে তাজুল ইসলাম প্রকাশ কালা (৩৫) এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. রাজু (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ সাঈদী আজকের পত্রিকাকে জানান, ভিকটিম (৬৫) তাঁর বাড়ির পাশের একটি আমগাছতলায় আম কুড়াতে যান। এ সময় দুই বখাটে কালা ও রাজু বৃদ্ধার মুখ চেপে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুজন ভয়ভীতি প্রদর্শন করে বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
আবু সাঈদ সাঈদী আরও বলেন, ‘পরে বৃদ্ধা বিষয়টি আমাকে জানালে স্থানীয়দের নিয়ে দুই ধর্ষককে আটক করে বেঁধে ফেলা হয়। খবর দেওয়া হয় সেনবাগ থানায়। খবর পেয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। দুই বখাটেকে নোয়াখালীর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই বখাটের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে