
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে পরিবারগুলোকে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের ২১টি পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, ইউপি সদস্য আনোয়ার হোসেন মিলন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরে ৩-৪ মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রামের ২১টি বসতঘর সম্পূর্ণ এবং ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে আহত হয় অন্তত ১০ জন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে