নোয়াখালীর সেনবাগে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে হামলায় খুরশিদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
নিহতের ছেলে মহসিন আলম পলাশ বলেন, পাশের বাড়ির লোকজন তিন দিন আগে টয়লেট থেকে পায়খানা তুলে পাশের গর্তে ফেলে রাখে। তাতে দুর্গন্ধ ছড়ালে তাঁর বাবা এর প্রতিবাদ করেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ নিয়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাবা খুরশিদ আলমকে বেদম মারধর করে। তাতে খুরশিদ আলমের মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় শহীদ উল্যা (৬০), তাঁর ছেলে শিপন (৩২) ও পুত্রবধূ রজ্জবের নেছাকে (২৬) আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মহসিন আলম পলাশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে