নোয়াখালীর সেনবাগে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী এক নারী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাদরা ইউনিয়নের এই ঘটনায় স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান ওই বৃদ্ধা। তখন বাইরে হালকা অন্ধকার ছিল। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা কালা ও রাজু তাঁর মুখে চেপে ধরে বাগানের ভেতরে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যান। ভুক্তভোগী নারী বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত দুজনকে আটক করে থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল শুক্রবার সকালে আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে