Ajker Patrika

পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ১৭ জুন ২০২৬, ১৬: ৫৪
পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দার একটি বেঞ্চে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন খোঁজ নেন।

পরে তাঁকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আদালত ভবনের বারান্দায় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত