রাজধানীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডার সাতারকুল এলাকার ইয়াসিন নগর খাল থেকে গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আজ বুধবার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। পুলিশ বলেছে, যুবকের পরনে ছিল একটি কালো জিনস প্যান্ট ও হাফহাতা চেক শার্ট। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাতারকুল ইয়াসিন নগর খালে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই মাহবুবুল আলম বলেন, কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। পচনের কারণে আঘাতের কোনো চিহ্ন বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা জানা যাবে বলে জানান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কাজিরপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্র আরাফাত ইসলাম নয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
১৯ মিনিট আগে
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে ‘এক্সেল বাবু’ এবং কব্জিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২...
২২ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের আটকের পর দীর্ঘদিনের ক্ষোভের জেরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত মাদক কারবারির বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২২ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎকর্মীদের ওপর হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা, হামলা ও বিদ্যুৎ আইনে মামলা হয়েছে।
২৯ মিনিট আগে