
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। এ সময় নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া কালীবাড়ী এলাকার একটি পতিত জমিতে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার একটি টহল দল ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি পিকআপে করে একটি ষাঁড় নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ষাঁড়সহ পিকআপটি জব্দ করে এবং ১৫ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন জেলার সদরের পশ্চিম উলুয়াটী এলাকার আব্দুল বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫); পূর্বধলা উপজেলার মো. রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. এনামুল হক (৩০), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০) এবং ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে বিভিন্ন অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের পরিমাণ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা। এ ছাড়া একটি পিকআপ ভ্যান ও আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় মামলা করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট বিমানবন্দর এলাকা থেকে মোহাম্মদ মিকাইল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। পৃথক ঘটনায় খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে লিবিয়াভিত্তিক মানব পাচার চক্রের সদস্য ও মানিলন্ডারিং মামলার আসামি রাব্বানী ফরাজীকেও গ্রেপ্তার করা হয়েছে।
২ মিনিট আগে
আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ও পাহাড়ের ঢালুতে বসবাসরত শত শত পরিবারকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন মাইকিং, শুকনো খাবার সংরক্ষণ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রসহ আগাম প্রস্তুতি নিয়েছে।
৪ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে সদর ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ১১ মাস ধরে এক ভিডব্লিউবি ভাতাভোগীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের পর বিষয়টি নিশ্চিত করে ইউপি সচিব জানান, আগামী মাস থেকে ভাতাভোগীকেই চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১২ মিনিট আগে
ঝালকাঠিতে ২৫ ব্যক্তির নামে থাকা ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানায় জমা রাখা অস্ত্রগুলোর যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে