রংপুর বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ৮টি জেলার সমন্বয়ে গঠিত। রংপুর জেলা বিভাগের প্রশাসনিক কেন্দ্র। দিনাজপুর ঐতিহাসিক স্থাপনা ও কৃষির জন্য পরিচিত। ঠাকুরগাঁও ও পঞ্চগড় প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের জন্য বিখ্যাত। নীলফামারী ও লালমনিরহাট সীমান্তবর্তী ও কৃষিনির্ভর অঞ্চল। কুড়িগ্রাম ও গাইবান্ধা নদীবেষ্টিত ও বন্যাপ্রবণ এলাকা। এই জেলাগুলো মিলিতভাবে রংপুর বিভাগের কৃষি, অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশ ইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে রাতে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস-এর কাছে খায়রুল ইসলামের বাড়ির পেছনের...

নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আফাজ উদ্দিনের (৬২) মৃত্যুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাঁরা। শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য...

নতুন অতিথিকে ঘিরে পরিবারজুড়ে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে জীবন বাঁচাতে শুরু হয় ছুটে চলা। চর পেরিয়ে নৌকা, তারপর অ্যাম্বুলেন্স। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় এক মায়ের জীবনপ্রদীপ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস আবার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।