বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়, যা চা বাগান, পাহাড়ের নিকটবর্তী অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়া—সহ পঞ্চগড়ের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ খবর পাওয়া যাবে।

পুশ ইনের চেষ্টায় ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১১ জন এবং পঞ্চগড় সীমান্তের ১০ জনকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত রোববার রাতে দুই সীমান্ত থেকে ওই ব্যক্তিদের ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। পরে হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টায় আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং সবার ভারতীয় আধার কার্ড রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের একাধিক পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি।

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।