Ajker Patrika

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জুন ২০২৬, ১২: ১৭
মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
অফসাইডে বাতিল হয়েছে মেসির গোল। ছবি: এএফপি

বিশ্বকাপের প্রথম ম্যাচে আজে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দেখা গেল চরম উত্তেজনা, গোল এবং অফসাইডের একের পর এক নাটকীয়তা। ১৭ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই ধীরগতির কৌশল বেছে নেয় আর্জেন্টিনা। বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রেখে রক্ষণাত্মক ৪-৩-৩ ফরমেশনে খেলতে শুরু করে লিওনেল স্কালোনির দল। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই নিজেদের অর্ধে নেমে রক্ষণভাগকে সাহায্য করতে এবং বল কেড়ে নিতে দেখা যায়। ৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর পাস থেকে লাউতারো মার্তিনেসের একটি হেড আলজেরিয়ান কিপার জিদান রুখে দিলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

৫ মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগটি তৈরি করেন মেসি। গতিতে কিছুটা পিছিয়ে পড়লেও চাতুর্যের সাথে আলজেরিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে জড়ান তিনি। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় উল্লাস থামে আর্জেন্টিনার।

ম্যাচের সবচেয়ে বড় নাটকীয়তা আসে ৮ মিনিটে। আর্জেন্টিনার মন্থর গতির সুযোগ নিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠে আলজেরিয়া। মাঝমাঠে মাজার নিখুঁত পাস ধরে আর্জেন্টিনার ডিফেন্স চিরে বক্সে ঢুকে পড়েন ফারেস শাইবি। এমি মার্তিনেসকে পরাস্ত করে দারুণ ফিনিশিংয়ে আলজেরিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।

তবে আলজেরিয়ার এই আনন্দ স্থায়ী হয়েছে মাত্র দুই মিনিট। ১০ম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির চুলচেরা বিশ্লেষণে দেখা যায়, শাইবি সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি।
পরে ১৭ মিনিটে আসে সেই জাদুকরী মুহূর্ত। সতীর্থের থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে আলজেরিয়ার ডি-বক্সের দিকে কয়েক কদম এগিয়ে যান মেসি। এরপর চিরচেনা বাঁ পায়ের জাদুকরী শটে বল জালে জড়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত