
গোল করার পর কানসাস সিটিতে উল্লাস। সেই উল্লাস ছড়িয়ে পড়েছে সুদূর বাংলাদেশেও। উপলক্ষ মেসির হ্যাটট্রিক। শুধু এই কথাতেই থেমে থাকলে হবে না। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
কানসাস সিটিতে আজ আলজেরিয়ার বিপক্ষে ৫ মিনিটে মেসি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। তবে নামটা যেহেতু মেসি আর তিনি তো সহজে হাল ছাড়ার পাত্র নন। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে জাদুকরী এক গোলে তাঁর শুরু। পরবর্তীতে ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার। তাতে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন মেসি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৬ গোল করে যৌথভবে শীর্ষে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা ও মেসি।
হ্যাটট্রিকের মধ্যে আজ মেসি দুটি গোলই করেছেন বক্সের বাইরে থেকে। তাতে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে তাঁর গোল এখন ৬। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টা জো নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, ১৯৬৬ থেকে শুরু করে বক্সের বাইরে থেকে ৫ গোল করার কীর্তি কেবলই এখন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর। সকালে প্রথম গোলে রিভেলিনোকে ছুঁয়ে পরবর্তীতে হ্যাটট্রিকে তাঁকে ফেলেছেন মেসি।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ডাবল সেঞ্চুরির ম্যাচে গোল করে ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। দলকে এগিয়ে নিলেন মেসি। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ১-০ গোলে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। মেসি, রোনালদো প্রত্যেকেই আলাদা পাঁচ বিশ্বকাপে গোলের কীর্তি গড়েছেন।
মেসির প্রথম গোলে আজ অ্যাসিস্ট করেছেন রদ্রিগো দি পল। এই দি পল মেসির ‘দেহরক্ষী’ নামে পরিচিত। দ্বিতীয়বার গোলটা মেসি তিনি করেছেন লাউতারো মার্তিনেসের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান মিস করার পর। লুকা যখন রিবাউন্ড করতে ব্যর্থ হয়েছেন, তখনই বক্সের ভেতরে ঢুকে গোল করেছেন মেসি। আর তৃতীয় গোলটা মেসি করেছেন নিকো গঞ্জালেসের অ্যাসিস্টে। তিন গোল হজমের পর লুকার মধ্যে হতাশা দেখা যাচ্ছিল স্পষ্ট। তবে যেটা তাঁর জন্য হতাশা, মেসির জন্য তা আনন্দের।
হ্যাটট্রিক করা মেসিকে ৮০ মিনিটে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির পরিবর্তে নামানো হয় নিকো পাজকে। শেষ পর্যন্ত ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।
| নাম | গোল | দল |
|---|---|---|
| লিওনেল মেসি | ১৬ | আর্জেন্টিনা |
| মিরোস্লাভ ক্লোসা | ১৬ | জার্মানি |
| রোনালদো | ১৫ | ব্রাজিল |
| জার্ড মুলার | ১৪ | জার্মানি |
| কিলিয়ান এমবাপ্পে | ১৪ | ফ্রান্স |

‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
২১ মিনিট আগে
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, গত রোববার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ন
১ ঘণ্টা আগে
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাস
২ ঘণ্টা আগে
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটা ব্যস্ত দিন কাটবে। সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে
২ ঘণ্টা আগে