
রেকর্ড গড়া যেন লিওনেল মেসির কাছে সবচেয়ে সহজ কাজ। বয়স ৩৯ ছুঁই ছুঁই হলেও জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন কোটি কোটি ফুটবলপ্রেমীকে। আজ কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে পেছনে পড়ে গেছেন দিয়েগো ম্যারাডোনা, থিয়েরি অঁরির মতো কিংবদন্তিরাও।
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকর্ড গড়ে চলা আজ মেসি যে তিন গোল করেছেন, তিনটিই চোখে লেগে থাকার মতো। বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে এখন তিনি ও মিরোস্লাভ ক্লোসা যৌথভাবে শীর্ষে। এখানেই শেষ নয়। পরিসংখ্যান অনুযায়ী মেসির ১৬ গোলের ১০টিই এসেছে ৩৫ পেরোনোর পর। যেখানে ম্যারাডোনা-ক্রিস্টিয়ানো রোনালদো-অঁরিদের কেউই পুরো বিশ্বকাপ ক্যারিয়ারে ১০ গোল করতে পারেননি। ম্যারাডোনা, হ্যারি কেইন, রোনালদো, নেইমার, রিভালদোরা প্রত্যেকেই বিশ্বকাপে ৮টি করে গোল করেছেন। অঁরি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ করেছেন ৬ গোল।
উপরিউক্ত ৬ ফুটবলারের মধ্যে একমাত্র মেসি-রোনালদোর ৩৫ পেরোনোর পর বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে। হ্যারি কেইন, নেইমারদের এখনো ৩৫ বছর হয়নি। যেখানে ৩৪ বছর বয়সী নেইমার ২০২৬ ফুটবল বিশ্বকাপ দলে থাকলেও খেলার সুযোগ মেলেনি। চোটের কারণে মরক্কোর বিপক্ষে ম্যাচটা তাঁকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। আর হ্যারি কেইনের দল ইংল্যান্ড আজ রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
অঁঁরি যখন ২০১০ বিশ্বকাপে শেষবারের মতো খেলেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেছিলেন ১৯৯৪ বিশ্বকাপে। আর্জেন্টাইন কিংবদন্তির বয়স ছিল ৩৪ বছর। সেই বিশ্বকাপে তিনি একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন। তার আগে ১৯৮৬ বিশ্বকাপ জেতেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি ২০২০ সালে চলে যান না ফেরার দেশে। আর রিভালদো ৩০ বছর বয়সে বিশ্বকাপে শেষবারের মতো অংশ নিয়েছিলেন। বিশ্বকাপে ৮ গোলের মধ্যে পাঁচটিই তিনি করেছিলেন ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে। সেবার পঞ্চম বিশ্বকাপ জেতে ব্রাজিল। এখন পর্যন্ত এটাই সেলেসাওদের সবশেষ কোনো বিশ্বকাপ।
আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন সতীর্থরা। যাঁদের মধ্যে দি পল মনে করেন, মেসি শুধুই নিজের রেকর্ডের জন্য খেললেন না। তাঁর (মেসি) কাছে সবার আগে দল। ‘মেসির দেহরক্ষী’ নামে পরিচিত দি পল বলেন, ‘লিওকে দলে পাওয়া অনেক বড় সুবিধা। কারণ, তিনি যেভাবে পুরো দলকে সামলান এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তা অনন্য। তিনি ঠিক যেমন মানুষ, তাঁর ব্যক্তিত্বের কারণেই এমনটা সম্ভব। তিনি ব্যক্তিগত রেকর্ডের পরোয়া করেন না। সব সময় দলকে প্রাধান্য দেন এবং আমাদের জন্য এটি সত্যিই অবিশ্বাস্য।’
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে আজ বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
২২ মিনিট আগে
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, গত রোববার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ন
১ ঘণ্টা আগে
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাস
২ ঘণ্টা আগে
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটা ব্যস্ত দিন কাটবে। সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে
২ ঘণ্টা আগে