
লিওনেল মেসির একেকটা গোলে কানসাস সিটির গ্যালারিতে উদ্যাপন করেন আর্জেন্টাইন সমর্থকেরা। সেটার রেশ যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা গোল করার পর বাংলাদেশে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো তা দারুণভাবে প্রচার করেছে।
ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বেশির ভাগ অংশ যে ব্রাজিল-আর্জেন্টিনা ‘গ্রুপে’ ভাগ হয়ে যায়, সেটা তো সবারই জানা। প্রিয় দলের হারে যেমন সমর্থকেরা বিমর্ষ থাকেন, জিতলে আবার দেখা যায় আনন্দের বন্যা। আজ আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ দেশের অনেক এলাকায় বড় পর্দায় দেখেছেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার একেকটা গোলে দর্শকদের হর্ষধ্বনি শোনা গেছে। তেমনি অনেকে ভুভুজেলা বাজিয়ে, নাচানাচি করে উদ্যাপন করেছেন।
বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদ্যাপনের এক ভিডিও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ডায়রিও ওলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে দিয়েছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদ্যাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদ্যাপন করা হয়েছিল।’
রেকর্ডের বরপুত্র মেসি আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন এই ম্যাচেই। তাতে করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি ও মিরোস্লাভ ক্লোসা। দুজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তিও আজ গড়েছেন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
২১ মিনিট আগে
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, গত রোববার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ন
১ ঘণ্টা আগে
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাস
২ ঘণ্টা আগে
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটা ব্যস্ত দিন কাটবে। সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে
২ ঘণ্টা আগে