
ঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
খোঁজ নিয়ে জানা গেছে, এতিমখানাটিতে বড়জোর ৮ জন শিশু থাকে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা শিশুদের খাদ্য, পোশাক এবং শিক্ষার পরিবর্তে অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ওই এতিমখানায় ৩৮ জন এতিমের খাদ্য, পোশাক ও শিক্ষার জন্য প্রতিবছর দুই ধাপে প্রায় ৯ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ আসে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে নিয়মিত বসবাস করছে মাত্র ৬ থেকে ৮ জন। দুপুরের রান্নার কড়াইয়ে দেখা গেল মাত্র ৬টি ডিম। প্রতিদিন সেখানে সর্বোচ্চ ১৫ জনের রান্না করা হয় বলেও জানা গেছে।
প্রতিষ্ঠানের বাবুর্চি বলেন, ‘আমি দৈনিক সর্বোচ্চ ১২-১৫ জনের জন্য রান্না করি। কিন্তু দুপুরের খাবারের জন্য রান্না করা ছয়টি মুরগির ডিমই প্রমাণ করে, বাস্তবে কতজন শিশু রয়েছে। এতিমের সংখ্যা এত কম হওয়ায় বরাদ্দের অর্থের বেশির ভাগই অন্য কাজে ব্যয় করা হচ্ছে।’
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, সরকার এতিমদের জন্য যে অর্থ দেয়, তা দিয়ে কর্তৃপক্ষ ভবন নির্মাণ, বাবুর্চি ও হুজুরের বেতন দেয়। নিজেদের উন্নয়ন করে; কিন্তু শিশুদের উন্নয়নমূলক কাজে নগণ্য অংশই ব্যয় হয়।
এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতিমখানায় আসলে কোনো পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা নেই। কাগজ-কলমে দেখানো হয়, সব শিশু এখানে থেকে পড়াশোনা করছে; কিন্তু অধিকাংশ সময় ভবন ফাঁকা থাকে।
প্রতিষ্ঠানটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘১৯৯৬ সাল থেকে আমরা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি। প্রথমে কম থাকলেও ধাপে ধাপে বর্তমানে ৩৮ জনের জন্য বছরে ৯ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ আসে। কাগজে যা আছে, বাস্তবে তার চেয়ে এতিম কম। যারা ওখানে থাকে, তাদেরও অনেকে বাড়ি ফিরে যায় বা আর আসে না।’
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, প্রকৃত এতিমদের কল্যাণ নিশ্চিত করতে অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।
রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল বলেন, বর্তমানে ভবন নির্মাণের কাজ চলছে। তাই প্রতিষ্ঠানে এতিমের সংখ্যা কম আছে। বরাদ্দ কমানোর জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। বাকি অভিযোগগুলোও তদন্ত করে সত্যতা মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অর্থনৈতিক সুবিধা নেই না।’ পরবর্তী সময়ে যখন বলা হয়, সভাপতি বলছেন আপনাদের অফিস ম্যানেজ করতে হয়, তখন তিনি বলেন, ‘সভাপতি হয়তো নিজেকে রক্ষা করতে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন বলেন, ‘উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে খোঁজ নিতে বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে