
আজ রোববার পরিচালিত এই অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এরপর নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়...

মামলার এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে ‘হাসপাতাল কর্তৃপক্ষ’কে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এই অবস্থায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার দুপুরের পর থেকে চিকিৎসাধীন প্রসূতি ও তুলনামূলক সুস্থ নবজাতকদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে দেখা গেছে উদ্বিগ্ন অভিভাবকদের।