বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা ঢাকা। দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঢাকার গুরুত্ব অপরিসীম। জেলার বিভিন্ন উপজেলা, মহানগরীর উন্নয়ন, রাজনীতি, দুর্ঘটনা, অপরাধ, নাগরিক সমস্যা, প্রশাসনিক কার্যক্রমসহ নানা ঘটনা ও সাম্প্রতিক খবর এই টপিক পেজে প্রকাশিত হয়। এছাড়া ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার খবর জানতে সাথে থাকুন।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সাফি উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে আজ রোববার বিকেলে সাফিকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা–পুলিশ। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন....

রাজধানীর রামপুরায় টিভি সেন্টারের কাছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করার ঘটনায় মো. ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানার পুলিশ। গতকাল শনিবার বিকেলে বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রকল্পটির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীপ মজুমদার নামের এক শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে...