
হবিগঞ্জের ১০৩.২ কিলোমিটার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে ৫৫ বিজিবি। ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল চলছে। আজ রোববার সকাল থেকে মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

অন্য দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আইনি পদক্ষেপ নিলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। না হলে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে রেডি হব সীমান্তে। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেব না।’

নাহিদ বলেন, সীমান্ত হত্যা বন্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার নাগরিক অধিকার রক্ষায় কাজ করতে হবে।