
ভারতে প্রায় ৬ হাজার কোটি রুপির (প্রায় ৭৭৩২ কোটি টাকা) এক আলোচিত পঞ্জি কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী নওহেরা শেখ। দীর্ঘদিন পলাতক থাকার পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গুরগাঁওয়ের একটি হোটেল থেকে আটক করে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে টিফিন, দরিদ্র, স্কাউটসহ বিভিন্ন ফান্ডের প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় হিসাব চাইতে গিয়ে শিক্ষার্থীরা তাঁকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)...

জালিয়াতির মাধ্যমে রাজধানীর গুলশানে ২৭ কাঠার একটি সরকারি পরিত্যক্ত প্লট আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ এই শুনানি হয়।

শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ জুলাই ধার্য করা হয়েছে।