
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় ঘটে। এর আগে একই সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আরও তিনজন তঞ্চঙ্গ্যা নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়েছে বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট। আজ শুক্রবার (২৯ মে) ভোরে ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এতে কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছ