
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দেন।

বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৪০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘গাঁজাখোর’ বলার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ঘরবাড়ি ভাঙচুর ও লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।