
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা দিতে এসে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) নামের আরও দুই নারী গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা-বাগানের ৭ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলু রানী শীল উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত দুজনের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তারা ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে পূজা দিতে যান। পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকটি উল্টে গেলে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা অপর দুই নারী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত মিনু দেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আনিমা দে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন আহত রোগী হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শুনেছি, ঘটনাস্থলেই একজন নারী মারা গেছেন, তবে লাশ এখনো হাসপাতালে আনা হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে