
কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মারিয়া আবদুল্লাহ ফুড চিপসের কারখানাটি দোতলা টিনশেডের। গত রাতে কারখানায় তাঁরা ১০ জন কর্মচারী ছিলেন। রাত ১০টায় খাবার খেয়ে কারখানার দোতলায় তাঁরা ঘুমিয়ে পড়েন।

আজ শুক্রবার (২২ মে) বেলা ৩টার দিকে উত্তর বাড্ডায় কামরুলের বিরিয়ানির দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার বেলা ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর মধ্য বাড্ডায় ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।