চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’
ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্র মেরাজ হোসেন ও কায়েস ভূঁইয়ার মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর তারা স্রোতে তলিয়ে যায়।
৪ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল সেককে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়ান নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টা পেরিয়েও তার খোঁজ মেলেনি। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি ও পুলিশে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
২৫ মিনিট আগে