
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারে শ্রীমঙ্গল-কুলাউড়াসহ ৯টি স্টেশনে প্রায় হাজার কোটি টাকার জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও কৃষি খামার। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব সম্পত্তি উদ্ধারে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক দিন পর এগুলো আবার বেদখল হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের ভাষ্য, দখল করা এসব জায়গা উদ্ধার করা প্রয়োজন।
অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজারে সচল ও বন্ধ প্রায় ৯টি রেলস্টেশন রয়েছে। এগুলোর মধ্যে শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া স্টেশন সচল। জনগুরুত্বপূর্ণ এই ৪টি স্টেশনে রেলওয়ের প্রায় হাজার কোটি টাকার জায়গা রয়েছে। এসব স্টেশনের কিছু জায়গা রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে লিজ নিয়ে বেশির ভাগ জায়গা দখলের পর ভোগ করছে স্থানীয় প্রভাবশালীরা। সেসব জমিতে আধা পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মনু, টিলাগাঁও, ভাটেরা, লংলা ও বরমচাল রেলস্টেশন দীর্ঘদিন বন্ধ রয়েছে। এসব স্টেশনের আশপাশে রেলওয়ের জায়গা দখল হয়ে আছে যুগ যুগ ধরে।
সরেজমিনে শ্রীমঙ্গল, শমশেরনগর ও কুলাউড়া রেলস্টেশনে দেখা যায়, রেলওয়ের জায়গা দখল করে কেউ দোকান, কেউ আবার ঘর বানিয়ে ভাড়া দিয়েছে। কয়েকটি এলাকায় কৃষি খামার গড়ে তোলার দৃশ্যও দেখা গেছে।
রেলওয়ে বলছে, যারা রেলের জায়গা লিজ নিয়েছে, তাদের নিয়মিত নবায়ন করতে হয়। কেউ নবায়ন না করে তাদের লিজ অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। নবায়ন করতে হলে খাজনা পরিশোধ করতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ স্থায়ীভাবে কোনো লিজ দেয় না। রেলের যদি প্রয়োজন হয়, তাহলে জায়গা ছাড়তে বাধ্য। এ ছাড়া আধা পাকা ও কৃষিজমিতে কোনো স্থাপনা তৈরি করা যাবে না।
স্থানীয় বাসিন্দা বলেন, রেলের জায়গা দখল করে দীর্ঘদিন ভোগ করে আসছে প্রভাবশালীরা। যারা দখল করে আছে, তারা বলেছে, ৯৯ বছরের জন্য রেলওয়ের কাছ থেকে লিজ নেওয়া হয়েছে। শমশেরনগর, শ্রীমঙ্গল, কুলাউড়ায় রেলস্টেশনের পাশে প্রতি শতক জমি ২০-২৫ লাখ টাকায় বিক্রি হয়। অথচ এসব গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ের অনেক জায়গা রয়েছে। এসব জায়গার বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। যত সময় যাচ্ছে, রেলের জায়গা তত বেশি দখল হচ্ছে।
শ্রীমঙ্গল শহরের বাসিন্দা রুহেল আহমেদ বলেন, শ্রীমঙ্গল স্টেশনে রেলওয়ের প্রচুর জায়গা রয়েছে। বেশির ভাগ জায়গা দখল করে স্থাপনা নির্মাণের পর ভাড়া দেওয়া হয়েছে। মাঝেমধ্যে অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হলেও কয়েক দিন পর আবার দখল হয়ে যায়।
শমশেরনগর বাজারের রাজিব আহমেদ বলেন, সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি জায়গায় দাম শমশেরনগর বাজারের। এখানে প্রতি শতক জমি ৩০-৫০ লাখ টাকায় বিক্রি হয়। শমশেরনগর বাজারে রেলের অনেক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করে আসছে একটি মহল। রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান করতেও আসে না।
রেলওয়ের জায়গায় পাকা স্থাপন নির্মাণ করেছেন এমন একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে লিজ নিয়ে জায়গা ভোগ করছি। এ জন্য পাকা স্থাপনা তৈরি করেছি।’
কুলাউড়া রেলস্টেশন মাস্টার রুমান আহমেদ ও শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘রেলওয়ের জায়গাগুলো আমাদের ভূসম্পত্তি বিভাগ থেকে দেখা হয়। তবে দখল করা জায়গাগুলো উদ্ধার হওয়া প্রয়োজন।’
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ভূ-সম্পত্তি) কাজী ওয়ালি-উল হক বলেন, মৌলভীবাজারে যারা রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে