
ঢাকা-চট্টগ্রাম রেলপথে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্ডলাইন নির্মাণ হলে এই রুটের মধ্যবর্তী দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে এবং ট্রেন যাত্রার সময় ৫ ঘণ্টা থেকে কমে প্রায় সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসবে...

তুরস্ক ও সৌদি আরব রেল ও যোগাযোগ খাতে দুটি সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগে নতুন গতি এসেছে। দীর্ঘ মেয়াদে এই রেলপথ ওমান ও ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখী মানুষের চাপ অনেক বেড়েছে। তিলধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদেও। বৃষ্টি উপেক্ষা করে পলিথিন মুড়িয়ে গাদাগাদি করে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে।