
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।

সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, ‘এটি আমাদের নিজস্ব বিষয়। নিরাপত্তাসহ সার্বিক কারণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব এমন ছবি কিংবা তথ্য প্রকাশ করা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে। তাই এই নোটিশ পাঠানো হয়েছে।