
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আলোচনায় আসা গাছটি অবশেষে কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার, অলৌকিকতার প্রচার এবং মাজারসদৃশ পরিবেশ তৈরির অভিযোগ ওঠার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।

চামড়া কেনাবেচায় অভিজ্ঞ হেলাল মিয়া এবার এক পরিচিত ব্যবসায়ীর আশ্বাসে মাঠে নেমেছিলেন। তিনি জানান, ওই ব্যবসায়ীর পরামর্শ ও চামড়া কিনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এবার প্রতিটি চামড়া ২০০ টাকা দরে কিনেছিলেন। এভাবে ১২৫টি চামড়া কেনেন হেলাল মিয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি রোকেয়া বেগম বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কাজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৮৬৪ জনের গেজেট প্রকাশ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষাকেন্দ্রের সামনে দুই মাদ্রাসার পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুরের দিকে পরীক্ষা শেষে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় দাখিল পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ করা হয়।