রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ৮টি জেলার সমন্বয়ে গঠিত। রাজশাহী জেলা শিক্ষা ও আম উৎপাদনের জন্য পরিচিত। বগুড়া ও পাবনা শিল্প এবং কৃষিতে সমৃদ্ধ। সিরাজগঞ্জ যমুনা নদী তীরবর্তী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। নাটোর ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত। নওগাঁ ও জয়পুরহাট কৃষিনির্ভর অঞ্চল হিসেবে পরিচিত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য সারা দেশে সুপরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে রাজশাহী বিভাগের অর্থনীতি, কৃষি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে।

নওগাঁর বদলগাছীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে সময়মতো আম সরবরাহ না করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, বিলম্বে পৌঁছানোর কারণে নাক ফজলি আম পচে নষ্ট হচ্ছে। শাখা প্রোপ্রাইটর ক্ষতিপূরণের কথা বললেও ইউএনও অব্যবস্থাপনার অভিযোগে সতর্ক করেছেন।

জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী লাবণ্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন কনস্টেবল সুমন রেজা। এই অভিযোগে ১২ জুন শাজাহানপুর থানায় মামলা করেছেন লাবণ্য।

রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।

বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।