
কর ও সঞ্চিতি সংরক্ষণের পর নিট মুনাফা অর্জন না করলে কোনো ব্যাংকই আর উৎসাহ বোনাস দিতে পারবে না। পাশাপাশি মূলধন সংরক্ষণ ঘাটতি, প্রভিশন ঘাটতি বা পুঞ্জীভূত মুনাফা থেকেই বোনাস দেওয়ার পথও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ঈদুল আজহার আগমুহূর্তে তিন মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস না পেয়ে রাজধানীর উত্তরায় গার্মেন্টস পরিচালকের বাসার সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের ‘টি অ্যান্ড জেড গ্রুপ’-এর পোশাক কারখানা ‘অ্যাপারেলস প্লাস ইকো’র কয়েক শ শ্রমিক।

চলতি মে মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আযহা উপলক্ষে বোনাস এবং আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে মে মাসের বেতন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটি।

চলতি মে মাসের বেতন ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) এবং ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোন সিন্ধান্ত জানায়নি। বরং তারা কারখানা থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।