
ঈদুল আজহার আগমুহূর্তে তিন মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস না পেয়ে রাজধানীর উত্তরায় গার্মেন্টস পরিচালকের বাসার সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের ‘টি অ্যান্ড জেড গ্রুপ’-এর পোশাক কারখানা ‘অ্যাপারেলস প্লাস ইকো’র কয়েক শ শ্রমিক।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার পর থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে অবস্থিত ৩০ নম্বর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন তাঁরা। গার্মেন্টসটির পরিচালক শাহীন আহমেদ ওই ভবনের ছয়তলায় থাকেন। শ্রমিকদের ভাষ্য, তিনি প্রতিষ্ঠানটির দেখভাল করতেন। গ্রুপটির মালিক শাহাদাৎ হোসেন শামীম বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
শ্রমিকেরা জানান, প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতেন। তবে বকেয়া পাওনার মধ্যে থাকা কয়েক শ শ্রমিক ছাড়া অন্য কেউ এখনো বেতন-বোনাস পাননি। তাঁদের ভাষায়, ২৯ মে’র মধ্যে সবার পাওনা পরিশোধের কথা ছিল। পরে ৫ জুনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
গার্মেন্টসটির রক্ষণাবেক্ষণ শাখার ইনচার্জ মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রমজানে কোনো নোটিশ ছাড়াই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই বেতন বকেয়া। আমি ও আমার স্ত্রী দুজনেই এখানে চাকরি করি। গ্রামের বাড়িতে ঈদ করার কথা ছিল, এখন বসে আছি পরিচালকের বাড়ির সামনে।’
শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজনসহ প্রায় ২০০-২৫০ জনকে বেতন দেওয়া হলেও অধিকাংশ শ্রমিক এখনো বঞ্চিত। অপারেটর হিসেবে কাজ করা মো. হাসান বলেন, ‘আমার প্রায় ৩০ হাজার টাকা পাওনা। ঈদের আগে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অর্ধেকের বেশি বকেয়া পড়ে আছে।’
তাঁরা আরও জানান, এর আগেও শ্রম ভবন ও উপদেষ্টার বাড়িতে গিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে। তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর ফল আসেনি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের তিন মাসের বেতন, ওভারটাইম ও বোনাস বকেয়া। মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যা হয়েছে। ব্যাংক খুললে টাকা পরিশোধ করা হবে।’
মধ্যরাত পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান করতে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে