
চলতি মে মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আযহা উপলক্ষে বোনাস এবং আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে মে মাসের বেতন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার অনুরোধ করেছে কমিটি।
কোরবানির পশুর হাটের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। পশু যে হাটে যাবে সেটির বাইরে জোরপূর্বক রাস্তাঘাটে নামানো যাবে না।
উপদেষ্টা আরও বলেন, পশুর হাটে নিরাপত্তার জন্য আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে। এরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
বিভিন্ন সময় বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের অ্যাকশনের ছবি প্রকাশ করা হয়। কিন্তু পুলিশ অ্যাকশনে যাওয়ার আগে কী ঘটে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয় না।
তিনি আরও বলেন, ‘যখন পুলিশ অ্যাকশন নেয় তখন আপনারা সেই ছবিটি তুলে প্রকাশ করেন। কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করেন না।’
সেই সঙ্গে রাস্তাঘাটে দাবি-দাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘যৌক্তিক দাবি নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব গণ্ডির ভেতরে করতে হবে। এতে মানুষের চরম ভোগান্তি হয়।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে