
পবিত্র ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা দুই দিন ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করায় নগরের অলিগলির সড়কে বর্জ্য জমে আছে। এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছে।
আজ দুপুরে নগরের সদন সড়ক, নবগ্রাম সড়ক, দিনবন্ধু সেন, বগুড়া সড়ক, বিএম স্কুল সড়কে বাসাবাড়ির ময়লা পড়ে থাকতে দেখা গেছে। কুকুর, বিড়াল সেসব বর্জ্য এদিক-সেদিক টেনে নিয়ে পরিবেশ দূষণ করছে। পরিচ্ছন্নতাকর্মীরা আজও সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বিসিসির পরিচ্ছন্ন কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা প্রতিদিন নগর থেকে ১৯০-২০০ টন বর্জ্য অপসারণ করে থাকেন।
মানববন্ধনে বিসিসি শ্রমিক হরিজন সানু লাল বলেন, ‘আমাদের বোনাস কেন বন্ধ হবে। গত বছরও পেয়েছি। এবার বোনাস চাইতে গেলেই চাকরি খাবে। এই সিটি করপোরেশনের শ্রমিকেরা চাকরি হারিয়ে ভিক্ষা করে।’
সানু লাল আরও বলেন, ‘আমরা কেন রাস্তায় দাঁড়ালাম। কারণ, আমরা মারা গেলে পরিবারকে দাফনের খরচও সিটি করপোরেশন দেয় না। কর্মকর্তাদের মায়াদায়া নেই। আমরা ১৩০০ শ্রমিক কাজ করি। ঈদের সময় বোনাস পাব না, এটা মানা যায় না।’
বিসিসির ট্রাকশ্রমিক সোহেল বলেন, ‘ঈদ বোনাস না দেওয়ায় আমরা মঙ্গলবার রাত থেকে কাজ বন্ধ রেখেছি। বোনাস না পেলে কাজে যোগ দেব না।’
সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল বলেন, ‘৩০ দিন কাজ করে আমরা বেতন পাই ২২ দিনের। গত বছরও উৎসব ভাতা এবং ইফতার ভাতা দেওয়া হয়েছে; কিন্তু এবার প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে বোনাস দিচ্ছে না।’
পরিচ্ছন্নতাকর্মী কালু ও শাহিন বলেন, ‘বোনাস দেওয়ার জন্য আমাদের কাছ থেকে ২ দিনের সময় নেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে দেন, “নিয়ম নেই”।’
বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘আমাদের বিভিন্ন শাখায় ১ হাজার ৩০০-এর মতো পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। ঈদ বোনাসের দাবিতে তাঁরা মঙ্গলবারে রাত থেকে কাজ করছেন না। এখন কী করা হবে, তা কর্তৃপক্ষ বলতে পারবে। নগরীতে দৈনিক ১৯০-২০০ টন বর্জ্য অপসারণ করা হয়। দুই দিন ধরে তা জমে আছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশালের সমন্বয়ক রফিকুল আলম বলেন, বিসিসি প্রশাসককে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে বসতে হবে। বোনাস পাওয়া তাঁদের অধিকার। এ জন্য প্রশাসককে উদ্যোগ নিতে হবে। এভাবে বর্জ্য রাস্তায় পড়ে থাকলে দুর্গন্ধে চর্মরোগ, শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘কিসের বোনাস? পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়ার কোনো বিধান পরিপত্রে নেই। তাঁদের বেতনও বাড়ানো হয়েছে। আগে মেয়ররা নিজেরা ম্যানেজ করে অনুদান দিতেন।’

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
১ ঘণ্টা আগে