
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগর ভবনের ক্ষুব্ধ কর্মচারীরা প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা।
রসিক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় এক হাজারের মতো চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছেন।
কর্মচারীরা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের প্রশাসক এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ কারণে সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে নগর ভবনে বিক্ষোভ করেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
সরেজমিন দেখা যায়, কর্মচারীদের আন্দোলনের কারণে সিটি করপোরেশনের শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ডেইলি বেসিস কর্মচারীদের মেয়র তাঁর ক্ষমতা বলে বোনাস দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁরা বোনাস পান না। তারপরও তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে