
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাসদস্যরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে উঠিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতন, চলতি মে মাসের বেতন ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) এবং ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি, বরং তারা কারখানা থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, কারখানা মালিক কারখানার মালামাল, মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তাই পালাক্রমে শ্রমিকেরা কারখানাটি পাহাড়া দিচ্ছেন।
কারখানার মালিক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে