
নারীর প্রতি বর্ণবৈষম্য আর প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রহিম সুমন। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক প্রমুখ।

‘এই তুমি সেই তুমি’ সিনেমার কিছু অংশের শুটিং বাকি থাকতে ২০২১ সালে মারা যান অভিনেত্রী কবরী। ২০২৩ সালে সিনেমাটির কাজ শেষ করেছেন কবরীর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির পালা।

মাজিদুল ইসলামের পরিচালনায় শর্টকাট নাটকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। অভিনয়ের পাশাপাশি শর্টকাট নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা।

এ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার করেননি বলে অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। তবে তিশা জানান, শাড়িটি তিনি পেয়েছেন উপহার হিসেবে।