
নারীর প্রতি বর্ণবৈষম্য আর প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রহিম সুমন। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক প্রমুখ। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে জলটুঙি।
জলটুঙি টেলিছবির গল্পে দেখা যাবে, জয়ার গায়ের রং শ্যামবর্ণ। স্পষ্টবাদী আর আত্মবিশ্বাসী এক নারী। স্বামী আসিফের বন্ধুরা জয়ার গায়ের রঙের কারণে হাসিঠাট্টা করে। একসময় আলাদা হয়ে যায় জয়া ও আসিফ। তাদের মেয়ে টুসির বয়স ১৬ হলে মায়ের কাছে ফিরে আসে। নিজের গায়ের রং পরিবর্তন করে প্রতিবাদ শুরু করে সে।
নির্মাতা রহিম সুমন বলেন, ‘এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য, আছে প্রতিবাদ। এই টেলিছবির মাধ্যমে সমাজে বর্ণবৈষম্য নিয়ে একটি দারুণ বার্তা পাবেন দর্শক।’
জলটুঙি প্রযোজনা প্রতিষ্ঠান অনিন্দ্যর ব্যানারে তৈরি হয়েছে। প্রযোজনা করেছেন জুলফিকার চঞ্চল। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে টেলিছবির দৃশ্যধারণ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে