
মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বিনোদিনী’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি। বানিয়েছেন সৈয়দ ফরহাদ।
বিনোদিনী নাটকের গল্পে দেখা যাবে, দুটো ভিন্ন জগতের মানুষ—গেস্টহাউসের একজন সাধারণ কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্যের খেলায় এক রাতে তারা ভয়ানক এক পরিস্থিতর মুখোমুখি হয়। এ যেন এমন এক পথ, যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। এরপর একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

নির্মাতা সৈয়দ ফরহাদ বলেন, ‘নাটকটির গল্প দর্শকদের শিকার ও শিকারির মধ্যকার পার্থক্য দেখিয়ে দেয়। না জেনে, না বুঝে অচেনা কাউকে বিশ্বাসের পরিণাম যে কতটা ভয়ংকর হতে পারে, দেখা যাবে তা-ও। ধীরে ধীরে গভীর এক রহস্যের বেড়াজালে আটকা পড়ে তারা। পলাশ কি পারবে এই রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সঙ্গে সে-ও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে? আশা করি বিনোদিনীর শেষ দৃশ্য পর্যন্ত উপভোগ করবে দর্শক।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে