
প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।
নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।
৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।
মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৩৪ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩৭ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪১ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে