
অভিনয়প্রতিভা খোঁজার জন্য ‘স্টার হান্ট’ নামে রিয়েলিটি শোর আয়োজন করেছিল দীপ্ত টিভি। গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল, স্টার হান্ট বিজয়ীরা দীপ্ত প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও ধারাবাহিক নাটকে কাজের সুযোগ পাবেন। গত ঈদুল আজহায় এ চ্যানেলের নাটকে কাজ করে ইতিমধ্যে অনেকের অভিনয়ে অভিষেকও হয়েছে।
তারই ধারাবাহিকতায় স্টার হান্ট বিজয়ীরা অভিনয় করতে যাচ্ছেন মেগা সিরিজ ‘খুশবু’তে। ইতিমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়া নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।
খুশবু মেগা সিরিজে দীপ্ত স্টার হান্টে বিজয়ীরা ছাড়াও আছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষাকে। একটি বিশেষ চরিত্রে আছেন সামিরা খান মাহি।
দীপ্ত টিভিতে প্রচারিত মাশরাফি জুনিয়র ছিল দর্শকনন্দিত মেগা সিরিজ। সেই মাশরাফি জুনিয়রের পরিচালক সাজ্জাদ সুমন ও তাঁর টিম নির্মাণ করছে খুশবু সিরিজটি। সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখনও কেউ গল্প দেখায়নি। এবারও নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, খুশবু দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব।’
খুশবু মেগা সিরিজটি তৈরি হচ্ছে পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে। গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবুর গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। আহমেদ খান হীরকের গল্পে খুশবুর চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে ধারাবাহিকটির প্রচার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে