অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ঝিনুক নামের এক নারী উদ্যোক্তা। তিশার বিরুদ্ধে অভিযোগ, তিনি এ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার করেননি। তবে তিশা জানান, শাড়িটি তিনি পেয়েছেন উপহার হিসেবে। এ্যাপোনিয়া ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার
নোটিশে বলা হয়েছে, ‘শাড়িটি তিশার বাসায় পৌঁছে দেওয়ার পর তিনি একাধিকবার প্রমোশনের আশ্বাস দিলেও ১০ মাসেও তা করেননি; বরং ছয় মাস ধরে কোনো যোগাযোগও রাখেননি। উদ্যোক্তার দাবি, বিশ্বাস ভঙ্গ করে তিশা প্রতারণা করেছেন। উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলচাতুরী মাত্র।’
নোটিশে আরও বলা হয়েছে, ৭ দিনের মধ্যে ২৮ হাজার ৮০০ টাকা শাড়ির মূল্য এবং ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে মাফ চাইতে হবে তানজিন তিশাকে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে।
তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তানজিন তিশা।

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
১ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে