
সাধারণত ঈদের আনন্দে কমেডি নাটকের প্রাধান্য দেখা যায়। এসব কমেডি নাটকের মাঝেও প্রায়ই দর্শকের হৃদয়ে দাগ কাটে পারিবারিক বা সম্পর্কের গল্প নিয়ে তৈরি নাটক। তেমনই এক সম্পর্কের গল্প নিয়ে ১৩ জুন প্রকাশিত হলো নাটক ‘সম্মান’। একজন নীতিমান শিক্ষক ও তার প্রতি একজন আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সম্মান নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর ছাত্রের ভূমিকায় ফারহান আহমেদ জোভান। জোভানের বিপরীতে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। মূলত এই তিনটি চরিত্র নিয়েই এগিয়েছে নাটকের গল্প। এরই মধ্যে নাটকটি ১ মিলিয়নের বেশি ভিউজ হয়েছে।
নাটকটির মন্তব্যের ঘরে রাফি আহমেদ নামে এক দর্শক লিখেছেন, ‘সম্মান নাটকটি এক কথায় বাস্তব জীবনে আমাদের শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা, সম্মান ও তাঁদের গুরুদক্ষিণা দেওয়ার পরিপূর্ণ দৃষ্টান্ত প্রকাশ করে।’

কৌস্তব সান্ত্রা নামে ভারতীয় এক দর্শক লিখেছেন, ‘কাঁটাতারের ওপার থেকে সম্মান নাটকটি দেখলাম। বাস্তব জীবনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা তো এখন আর দেখাই যায় না খুব একটা। আমি সাত বছর ধরে বাংলাদেশের নাটকগুলো দেখি নিয়মিত। এক কথায় অসাধারণ।’
নির্মাতা তপু খান বলেন, ‘গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটা কাজ করার পরিকল্পনা ছিল আমাদের। জানি এ ধরনের কাজগুলো ভিউ কম পায়। তবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা নাটকটি তৈরি করেছি। সে জায়গা থেকে আমরা সফল। শিক্ষকের প্রতি ছাত্রের কতটা শ্রদ্ধাশীল হওয়া উচিত, একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সম্মান। যাঁরা নাটকটি দেখেছেন প্রশংসা করছেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। বিশেষ করে তারিক আনাম স্যার, জোভান ও কেয়া পায়েলের অভিনয় সবাইকে মুগ্ধ করেছে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৭ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩০ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩৪ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে