
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।

মেক্সিকোর আজতেকা প্রথম স্টেডিয়াম, যেখানে হয়েছে ফিফা বিশ্বকাপের দুটি ফাইনাল। আজতেকাই প্রথম এবং একমাত্র স্টেডিয়াম, যেখান থেকে পেলে ও ম্যারাডোনা—দুজনেই জিতেছেন ফিফা বিশ্বকাপ। এই দু্ই ফুটবল কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামটি আগের নাম মুছে ফেলে এখন বানোর্ত স্টেডিয়াম। বানোর্ত মেক্সিকোর অন্যতম...

২০২২ সালের ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো। যাঁকে সবাই চেনেন পেলে নামে। তাঁর মারা যাওয়ার প্রায় দেড় বছর পর না–ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তির মা সেলেস্তে আরান্তেস দো নাসিমেন্তো।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার তালিকাটা খুব ছোট। মারিও জাগালোর পরে এই কীর্তি গড়েছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এরপর যোগ হয় ফ্রান্সের দিদিয়ের দেশমের নাম। আশ্চর্যের বিষয়, মাত্র তিন দিনের ব্যবধানে পরলোকে পাড়ি জমালেন প্রথম দুজন। নতুন বছরের শুরুতে দুই কিংবদন্তিকে হারিয়ে শোকাচ্ছন্ন ফুটবল বিশ্ব।