কিংবদন্তি পেলের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে গতকাল পেলেকে স্মরণ করেছে ব্রাজিল ফুটবল দল।
পেলেকে যে ব্রাজিল দল স্মরণ করবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই। তাঞ্জিয়ারে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা গেছে ব্রাজিলের সেই কাজের প্রতিফলন। নতুন অধিনায়ক কাসেমিরোসহ সব খেলোয়াড়ের জার্সিতে ছিল পেলের নাম।
পেলের মৃত্যুর পর তো বটেই, বিশ্বকাপের পরও প্রথম ম্যাচ গতকাল খেলেছে ব্রাজিল। নতুন কোচ, নতুন অধিনায়কসহ একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে সেলেসাওরা। ব্রাজিলের ‘নতুন শুরুটা’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে আফ্রিকা মহাদেশের এই দল।
গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে ছিল পেলের নাম। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে