পেলের মৃত্যুর প্রায় এক বছর হতে চলেছে। তবু ব্রাজিলিয়ান কিংবদন্তি এখনো যেন জীবন্ত। অসাধারণ সব রেকর্ডের জন্য তিনি অমর হয়ে আছেন কোটি কোটি ক্রীড়াপ্রেমীর মনে। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের মতে, পেলের ধারেকাছে যাওয়ার মতো কোনো ফুটবলার এখনো আসেননি।
ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন এনড্রিক। গত সপ্তাহে শেষ হয়েছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ এর ২০২৩ পর্ব। গ্রেমিওর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। সিরি ‘আ’ এর রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন পালমেইরাস টানা দুইবার এই টুর্নামেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। এবারের ব্রাজিলিয়ান সিরি ‘আ’ তে তিনি ৩১ ম্যাচে করেছেন ১১ গোল। সাও পাওলোতে কোনো এক পৃষ্ঠপোষকের অনুষ্ঠানে যখন এনড্রিক গেছেন, তখন তাঁর (এনড্রিক) কাছে এসেছে পেলের প্রসঙ্গ। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ৭৭ গোল করে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৯৫৮,১৯৬২, ১৯৭০ ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। পেলে প্রসঙ্গে এএফপিকে এনড্রিক বলেন, ‘আমি মনে করি, কেউ পেলের পা ছুঁতেও পারবে না। তিনি ফুটবলের রাজা।’
১৭ বছর বয়সে এ বছরের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এনড্রিকের। গত ২৯ বছরে তিনি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া কনিষ্ঠতম ফুটবলার হয়েছেন। ১৯৯৪ সালে রোনালদো নাজারিওর অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সে। রোনালদো ৯ নম্বর জার্সি পরে ব্রাজিলের হয়ে খেলতেন। তবে এনড্রিক তো এসব নিয়ে ভাবছেনই না। ব্রাজিলের তরুণ ফুটবলার বলেন, ‘অনেক খেলোয়াড়ই জাতীয় দলে ৯ নম্বর জার্সি পরতে চায়। আমার সে ব্যাপারে কোনো ভাবনা নেই। এখানে শুধুই খেলতে এসেছি। শুধুই এনড্রিক হতে চাই। দেখাতে চাই এনড্রিক কে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে