
ইংল্যান্ডে চলতি মাসের শেষ দিকে পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী পদক নিলামে উঠতে যাচ্ছে। নিলামের আয়োজকদের ধারণা, ঐতিহাসিক এই পদকটির দাম উঠতে পারে রেকর্ড প্রায় ৬ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ কোটি ২৪ লাখ টাকা।
একই ফাইনালে যে জার্সি পরে খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, সেটিও আলাদা এক নিলামে উঠতে যাচ্ছে। নিউইয়র্কে আয়োজিত সেই নিলামে জার্সিটির মূল্য ৬০ লাখ ডলারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামটি চলবে ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত, যা শেষ হবে এ বছরের বিশ্বকাপ ফাইনালের তিন দিন আগে।
ক্রীড়া স্মারক সংগ্রহ ও নিলাম প্রতিষ্ঠান বাডস বিশ্বকাপ-সংশ্লিষ্ট মোট ৪৫০টি স্মারক সামগ্রী বিক্রির আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, পুরো সংগ্রহ থেকে প্রায় ২০ লাখ পাউন্ড আয় হতে পারে। ব্রিটেনে অনুষ্ঠিতব্য নিলামের উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে ইংল্যান্ডের গোলরক্ষক গর্ডন ব্যাংকসের পরা জার্সি। ১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোতে পেলের বিখ্যাত হেড থেকে অবিশ্বাস্য সেভ করেছিলেন গর্ডন ব্যাংকস, আর সেই ম্যাচের জার্সিটিই এবার নিলামে উঠছে। একই সঙ্গে ১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের স্মারকও থাকছে নিলামে।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুটি গোল করেছিলেন পেলে। সেই শিরোপা ছিল ব্রাজিলের রেকর্ড পাঁচটি বিশ্বকাপ জয়ের প্রথমটি। পরবর্তীতে আরও দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন ‘দ্য কিং’ নামে পরিচিত এই কিংবদন্তি ফরোয়ার্ড। ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে