কোচ, অধিনায়ক—সবই নতুন। সঙ্গে একঝাঁক তরুণ খেলোয়াড়। সব মিলিয়ে গতকাল শুরু হয়েছিল নতুন এক ব্রাজিলের যাত্রা। তবে সেই যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছে সেলেসাওরা। তাঞ্জিয়ারে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের পর এবারই প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন র্যামন মেনেজেস। আর মরক্কোর ম্যাচের আগে কাসেমিরোকে ঘোষণা করা হয় অধিনায়ক। তাঞ্জিয়ারে আফ্রিকার দেশটির বিপক্ষে পাঁচ খেলোয়াড়কে অভিষেক করিয়েছেন মেনেজেস। ম্যাচের ২৯ মিনিটে সুফিয়ান বুফলের গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর ৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। আর ৭৯ মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে তারা।
এই ম্যাচে লড়াই হয়েছিল প্রায় সমানে সমান, যেখানে এগিয়ে ছিল ব্রাজিল। বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট করেছিল। অন্যদিকে মরক্কো বল দখলে রেখেছিল ৪৬ শতাংশ। ব্রাজিলের লক্ষ্য বরাবর ৩টি শট নিয়েছিল আফ্রিকা মহাদেশের দেশটি। এই ম্যাচে শেষ হাসি হাসে মরক্কো।
মরক্কোর ইতিহাস গড়ার গল্প সেই কাতার বিশ্বকাপ থেকেই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তারা। বেলজিয়াম, স্পেন, পর্তুগাল—ইউরোপের এই তিন দলকে হারিয়েছিল মরক্কো।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে